পণ্য খুঁজে দিই
ক্যাটালগ, লিখিত অনুরোধ অথবা প্রেসক্রিপশনের ছবি থেকে প্রয়োজনীয় পণ্য শনাক্ত করতে সহায়তা করি।
MediGO একটি প্রযুক্তিনির্ভর ওষুধ ও মেডিকেল পণ্য খোঁজা, সংগ্রহ ও সরবরাহ সেবা। আপনি আপনার প্রয়োজনীয় পণ্য ক্যাটালগ থেকে বেছে নিতে পারেন, লিখে জানাতে পারেন অথবা প্রয়োজন হলে প্রেসক্রিপশনের ছবি দিতে পারেন। আমরা আপনার অনুরোধ যাচাই করে পণ্য সংগ্রহের ব্যবস্থা করি এবং আমাদের নির্ধারিত সেবা এলাকার মধ্যে আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে দিই।
আমরা কী করি
অনেক সময় প্রয়োজনীয় ওষুধ বা সার্জিক্যাল পণ্য কাছের দোকানে পাওয়া যায় না, একাধিক জায়গায় খোঁজ করতে হয়, কিংবা অসুস্থ অবস্থায় বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ে। MediGO এই ঝামেলা কমাতে প্রযুক্তি, পণ্য সংগ্রহ এবং সরবরাহ ব্যবস্থাকে এক জায়গায় নিয়ে আসে।
ক্যাটালগ, লিখিত অনুরোধ অথবা প্রেসক্রিপশনের ছবি থেকে প্রয়োজনীয় পণ্য শনাক্ত করতে সহায়তা করি।
প্রয়োজন অনুযায়ী বাজারে পণ্যের প্রাপ্যতা ও সংগ্রহমূল্য যাচাই করে অর্ডার প্রস্তুত করা হয়।
গ্রাহকের নিশ্চিত করা অর্ডার অনুযায়ী প্রয়োজনীয় পণ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়।
আমাদের নির্ধারিত সেবা এলাকার মধ্যে আপনার দেওয়া ঠিকানায় অর্ডার পৌঁছে দেওয়া হয়।
কীভাবে কাজ করে
ক্যাটালগে খুঁজুন, লিখে জানান অথবা প্রয়োজন হলে প্রেসক্রিপশনের ছবি দিন।
অর্ডার-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় পণ্যের বিবরণ যাচাই করা হয়।
প্রয়োজনে বাজারে পণ্যের প্রাপ্যতা ও সংগ্রহমূল্য নিশ্চিত করা হয়।
আপনার নিশ্চিত করা অর্ডার অনুযায়ী প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা হয়।
আপনার নির্বাচিত ঠিকানায় অর্ডার পৌঁছে দেওয়া হয়।
MediGO কোনো রোগ নির্ণয় করে না, কোনো ওষুধ লিখে দেয় না এবং কোনো নির্দিষ্ট ওষুধ গ্রহণের পরামর্শ দেয় না।
আমরা চিকিৎসকের প্রেসক্রিপশন পরিবর্তন, ওষুধ বদল, মাত্রা পরিবর্তন বা নিজস্ব চিকিৎসা পরামর্শ প্রদান করি না।
প্রেসক্রিপশনের ছবি বা লিখিত অনুরোধ AI-এর সহায়তায় প্রক্রিয়া করা হলে তার উদ্দেশ্য শুধু অর্ডার-সংক্রান্ত তথ্য সহজে শনাক্ত ও গুছিয়ে নেওয়া।
চিকিৎসা সিদ্ধান্তের জন্য সবসময় নিবন্ধিত চিকিৎসক বা যোগ্য স্বাস্থ্যসেবা পেশাজীবীর পরামর্শ অনুসরণ করুন।
সামাজিক প্রভাব
অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় ওষুধ বা সার্জিক্যাল পণ্য খুঁজতে এক দোকান থেকে আরেক দোকানে যাওয়া অনেক মানুষের জন্য কষ্টকর। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশুদের পরিবার, ব্যস্ত মানুষ অথবা চলাচলে অসুবিধা আছে এমন মানুষের জন্য এই সমস্যা আরও বেশি।
MediGO-এর লক্ষ্য হলো সময় ও শ্রম কমিয়ে প্রয়োজনীয় পণ্য পাওয়ার প্রক্রিয়াকে সহজ করা, যাতে মানুষ নিজের ও পরিবারের যত্নে আরও বেশি সময় দিতে পারে।
আপনার তথ্য
MediGO শুধুমাত্র সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। আমাদের বর্তমান অ্যাপ ব্যবহারের ধরন অনুযায়ী নিচের তথ্যগুলো সংগ্রহ করা হতে পারে।
গ্রাহকের পরিচয়, অ্যাকাউন্ট পরিচালনা এবং অর্ডার-সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।
OTP যাচাই, অ্যাকাউন্টে প্রবেশ এবং গ্রাহক পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজন।
আপনি আমাদের সেবা এলাকার মধ্যে আছেন কি না যাচাই এবং সরবরাহ পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
অর্ডার নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য আপনার দেওয়া বা সংরক্ষিত ঠিকানা ব্যবহার করা হয়।
অর্ডার তৈরি, অর্ডারের অবস্থা দেখা এবং সেবা পরিচালনার জন্য অর্ডারের ইতিহাস সংরক্ষিত হয়।
আপনি প্রেসক্রিপশনের ছবি দিলে অর্ডার-সংক্রান্ত তথ্য শনাক্ত করার জন্য তা প্রক্রিয়া করা হতে পারে।
আপনার দেওয়া প্রেসক্রিপশন বা ওষুধ-সংক্রান্ত অনুরোধে থাকা তথ্য অর্ডার প্রস্তুতের জন্য ব্যবহৃত হতে পারে।
অনুমতি দিলে অর্ডারের অবস্থা, সরবরাহের অগ্রগতি এবং প্রয়োজনীয় সেবা-সংক্রান্ত তথ্য জানানো হয়।
গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: 04-10-2026
অ্যাকাউন্ট যাচাই, সেবা এলাকা নির্ধারণ, অর্ডার গ্রহণ, পণ্য সংগ্রহ, সরবরাহ, গ্রাহক সহায়তা এবং MediGO-এর মূল সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করা হয়।
MediGO অ্যাপ ও সার্ভারের মধ্যে তথ্য নিরাপদ সংযোগের মাধ্যমে আদান-প্রদান করার জন্য HTTPS-ভিত্তিক এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবহার করে।
MediGO গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতা বা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে না। আপনার তথ্য MediGO-এর সেবা পরিচালনার প্রয়োজনেই ব্যবহৃত হয়।
আপনি প্রেসক্রিপশনের ছবি বা লিখিত অনুরোধ দিলে AI-এর সহায়তায় অর্ডার-সংক্রান্ত তথ্য শনাক্ত ও গুছিয়ে নেওয়া হতে পারে। এই প্রক্রিয়া রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ বা নতুন প্রেসক্রিপশন তৈরির জন্য নয়।
MediGO-এর সেবা নিতে সুনির্দিষ্ট অবস্থান প্রয়োজন হতে পারে, কারণ আপনার অবস্থান আমাদের নির্ধারিত সরবরাহ এলাকার মধ্যে আছে কি না তা যাচাই করা হয়। অর্ডার পৌঁছে দেওয়ার জন্য আপনার ঠিকানাও ব্যবহার করা হয়।
অর্ডারের অবস্থা, অর্ডার-সংক্রান্ত হিসাব এবং সেবা পরিচালনার প্রয়োজন অনুযায়ী ক্রয় ও অর্ডারের ইতিহাস সংরক্ষিত হতে পারে।
অ্যাকাউন্ট মুছে ফেলা
অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য অ্যাকাউন্ট মুছে ফেলা পাতায় গিয়ে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে। এরপর OTP দিয়ে পরিচয় নিশ্চিত করলে অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
অ্যাকাউন্ট বন্ধ হলে আপনার বর্তমান অ্যাকাউন্টের পরিচয়-সংক্রান্ত তথ্য নিষ্ক্রিয়/অজ্ঞাতকরণ করা হবে এবং সংরক্ষিত সরবরাহ ঠিকানা মুছে ফেলা হবে। সেবা ও হিসাব-সংক্রান্ত ঐতিহাসিক অর্ডার রেকর্ড অপরিবর্তিত থাকতে পারে।
ব্যবহারের শর্তাবলি
MediGO গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ওষুধ ও মেডিকেল পণ্য খুঁজে পাওয়া, সংগ্রহ করা, অর্ডার প্রস্তুত করা এবং সরবরাহ পরিচালনার জন্য একটি প্রযুক্তিনির্ভর সেবা।
MediGO রোগ নির্ণয়, প্রেসক্রিপশন প্রদান, ওষুধের মাত্রা নির্ধারণ, ওষুধ বদলের পরামর্শ বা অন্য কোনো চিকিৎসা পরামর্শ প্রদান করে না।
আইন বা পণ্যের ধরন অনুযায়ী প্রেসক্রিপশন প্রয়োজন হলে বৈধ প্রেসক্রিপশন চাইতে পারে MediGO।
ক্যাটালগে কোনো পণ্য দেখা যাওয়ার অর্থ এই নয় যে সেটি সবসময় আমাদের কাছে মজুত আছে। প্রয়োজন অনুযায়ী পণ্য সংগ্রহ করা হতে পারে এবং বাজারের অবস্থা অনুযায়ী চূড়ান্ত মূল্য বা প্রাপ্যতা পরিবর্তিত হতে পারে।
MediGO বর্তমানে শুধুমাত্র নির্ধারিত সেবা এলাকার মধ্যে অর্ডার সরবরাহ করে। সেবা গ্রহণের আগে আপনার অবস্থান এই এলাকার মধ্যে আছে কি না যাচাই করা হতে পারে।
সঠিক মোবাইল নম্বর, ঠিকানা, প্রয়োজনীয় পণ্যের তথ্য এবং প্রয়োজন হলে বৈধ প্রেসক্রিপশন প্রদান করা গ্রাহকের দায়িত্ব।
অর্ডার সংগ্রহ, প্রস্তুতি বা সরবরাহের কোন পর্যায়ে আছে তার ওপর ভিত্তি করে অর্ডার বাতিলের সুযোগ ও প্রযোজ্য শর্ত পরিবর্তিত হতে পারে।
MediGO অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা সেবা নয়। জীবন-ঝুঁকিপূর্ণ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে উপযুক্ত জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করুন।
সেবা, পরিচালনাগত বা আইনগত প্রয়োজন অনুযায়ী MediGO সময়ের সাথে এই গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি পরিবর্তন করতে পারে।
MediGO Assistant
আপনার order-এর price update, confirmation ও delivery status সঙ্গে সঙ্গে জানতে notification চালু করুন।